ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান’র সৌজন্যে ডায়রিয়া আক্রান্ত রোগীদের জরুরী ঔষধ সহায়তা দিলেন এমপি অধ্যক্ষ মহিব

কলাপাড়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীদের  ভালো চিকিৎসা সেবা নিশ্চিতকরন ও বিনামূল্যে সরবরাহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইভি ও ওআরএস স্যালাইন হস্তান্তর করলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি। বুধবার শেষ বিকেলে কলাপাড়া হাসপাতাল—এ শাহজালাল ইসলামী ব্যাংক লি:—এর পরিচালক ও শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এমপি’র বড় ভাই ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান’র সৌজন্যে এ জরুরী ঔষধ সহায়তা হস্তান্তর করা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে। 


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক,  শাহজালাল ইসলামী ব্যাংক লি:’র কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো: তরিকুল ইসলাম হিরন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গসহ গনমাধ্যম কর্মীরা।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার বলেন, ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য ১ হাজার পিস আইভি স্যালাইন ও ২ হাজার পিস ওআরএস স্যালাইন হাসপাতালে সরবরাহ করেছেন এমপি মহোদয়। এতে কলাপাড়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় ঔষধের আর কোন সংকট থাকছেনা ।

ads
ads
ads

Our Facebook Page

↑